২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনা: ছাত্রলীগের সাতজন নেতাকর্মী আহত

ছাত্রলীগের কেন্ত্রীয় কমিটির সাতজন নেতাকর্মী রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। রোববার সকালে সাভারের হেমাপুর সংলগ্ন সীমা ফার্মাসিউটিক্যালের কাছে এ ঘটনা ঘটে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জানা গেছে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উত্তরবঙ্গ সফর কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নিচ্ছিলেন। সকালে শেখ হাসিনার গাড়ি বহরের সাথে উত্তর বঙ্গ যাওয়ার পথে ছাত্রলীগের নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা-মেট্ট্রো- চ-৫৪-০৬৩১) নিয়ন্ত্রণ হারিয়ে সাভারের হেমায়েতপুরের কাছে সীমা ফার্মাসিউটিক্যালের কাছে একটি খাদে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা হচ্ছে- জসীম উদ্দিন আজম,খলিলুর রহমান, কাজী জাকির, আলতাফ হোসেন, জসীম আকবর ও মনির হোসেন।