২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আ.লীগ ও যুবলীগের সংঘর্ষে ২০ জন আহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের অন্তর্দ্বদ্বের জের ধরে শনিবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

আহতদের মধ্যে আটজনকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে রোববার সকালে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভায় আওয়ামী যুবলীগের সাতনং ওয়ার্ড কমিটির সভা ছিল। এসভা থেকেই বাকবিতণ্ডার সূত্রপাত ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। রাত প্রায় ১২টায় টেকনাফ পৌর আওয়ামী লীগ নেতা ও পৌর চেয়ারম্যান আব্দুর রহমান বদি ও উপজেলা যুবলীগ সভাপতি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এক ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় নেতাকর্মীরা আহত হন। আহতদের মধ্যে ফরিদের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে তাকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় স্থানীয় সাবেক ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক বাদী হয়ে রোববার দুপুরে সাতজনকে আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করেছেন।