২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ও জয়কে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা

বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে রোববার রংপুর যাওয়ার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে হাজারও মানুষ উষ্ণ অভ্যর্থনা জানায়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর জন্য আসা আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা এ সময় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জয়ের পোস্টারসহ বিভিন্ন ধরণের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে। এসব ব্যানারে বিভিন্ন ধরনের শ্লোগানসহ লেখা রয়েছে, ‘জয় নতুন প্রজন্মের নেতা’।

হাজারও নারী-পুরুষ গাবতলীর পর থেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে ও আনন্দধ্বনি করে হাসিনা ও জয়কে স্বাগত জানায়।

হাস্যোজ্জল জয়ও তার মায়ের সাথে দলের নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভ্যর্থনার জবাব দেন।

বিরোধী দলের নেতা শেখ হাসিনা বাইপাইল ও রাবনা বাইপাস এলাকায় পৃথক দু’টি পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় জয়ও মঞ্চে উপস্থিত ছিলেন। তিনি মঞ্চ থেকে সমর্থকদের শ্লোগানের জবাবে হাত নেড়ে জবাব দেন। তবে কোন বক্তব্য রাখেননি।

পুত্র জয়সহ হাসিনা সকাল ৯টায় তার সুধা সদন বাসভবন ত্যাগ করেন।