১ মাস ১২ দিনের ব্যবধানে দুটি সন্তানের জন্মদান
বরগুনা সদরের গৃহবধূ শূকতারা মাত্র একমাস ১২ দিনের ব্যবধানে দুই কন্য সন্তানের জন্ম দিলে এলাকার মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়।
সদর জেলার কলেজ ব্রাঞ্চ রোডের নিবাসী ব্যবসায়ী শাহীন রহমান স্বপনের স্ত্রী শুকতারা গত ১০ মার্চ বরগুনা জেনারেল হাসপাতালে প্রথম শিশুটির জন্ম দেন। ভুমিষ্ট হওয়ার সময় শিশুটির বয়স ছিল মাত্র সাত মাস। প্রথম সন্তানটির জন্মের সময় আরেকটি শিশু জন্ম হতে পারে বলে জানান ডাক্তাররা।
শুকতারা বরগুনার একটি ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে ২০ এপ্রিল জন্ম দেন তার দ্বিতীয় শিশুটির। বর্তমানে মা ও দুই কণ্যা সন্তান সুস্থ রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মা ও সন্তানদের বরিশালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে প্রসুতি বিভাগের বিশেষজ্ঞরা বলেন, যমজ সন্তান প্রসবের ক্ষেত্রে এ রকম ঘটতে পারে।
