২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিহত শ্রমিক শাহজাহানের জানাজা নিয়ে তোলপাড়

বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝির ঘাটে পুলিশের গুলিতে নিহত শ্রমিক শাহজাহানের জানাজা শেষে শুক্রবার তার গ্রামের বাড়ি ভোলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

অন্যদিকে পুলিশ শাহজাহানের জানাজার নামাজে বাধা দিয়েছে বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে।

জানা যায়, মহানগর আওয়ামী লীগ শুক্রবার বিকালে লালদিঘী ময়দানে নিহত শাহজাহানের জানাজার নামাজ ও শোকসভার কমসূচি ঘোষণা দিয়েছিল। কিন্তু জেনারেল হাসপাতাল মর্গে লাশের জন্য গেলে পুলিশ তাদের বাধা দেয়। শেষ পর্যন্ত মেয়র মহিউদ্দিন চৌধুরীর

হস্তক্ষেপে তারা লাশ হস্তান্তরে বাধ্য হয়।

ঘটনা সম্পর্কে এসি (ডিবি) গাজী জসিম উদ্দীন জানান, সন্ধ্যা সোয়া আটটার দিকে মৃতদেহ লালদিঘী ময়দানে নিয়ে আসা হয় এবং জানাজা শেষে পুলিশি প্রহরায় লাশ ভোলায় পাঠিয়ে দেওয়া হয়।