মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সোমবার একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে বাউট গ্রামের শুকুরকান্দি নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস দুপুরে একটি মোটর সাইকেলকে চাপা দিলে চালক মো. কাশেম (৩৫) নিহত এবং অপর আরোহী মাবুদ গুরুতর আহত হয়।
আহত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে।
দুঘটনার পর ক্ষুব্ধ জনতা বেশ কিছুক্ষণ কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে রাখে।
