নীলফামারীতে ভাড়াটে শিক্ষক দিয়ে ক্লাস করানোর দায়ে ৯ শিক্ষক বরখাস্ত
নিজেরা ক্লাস না করে ভাড়াটে শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে বছরের পর বছর বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে জেলার ডিমলা উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্তরা হচ্ছেন, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনসার আলী ও রিনা আক্তার, চরখড়িবাড়ি মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, সহকারী শিক্ষক আব্দুল হামিদ ও রুহুল আমিন এবং পূর্বখড়িবাড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল¬াহ চৌধুরী, সহকারী শিক্ষক ইয়াকুব আলী চৌধুরী, তবিবর রহমান চৌধুরী ও আবু তালেব।
তাদের বিরুদ্ধে ওই অভিযোগ প্রমানিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার তাদের বরখাস্ত করেন।
