বগুড়ায় দোকান থেকে ত্রাণের ২০ বান্ডিল টিন উদ্ধার
বগুড়া জেলার সদর থানা পুলিশ শহরে টিনপট্টি এলাকার একটি দোকানে রোববার দুপুরে অভিযান চালিয়ে ত্রাণ ও পুনর্বাসনের জন্য সরকারের বিতরণ করা ২০ বান্ডিল টিন উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িত ব্যবসায়ী নুরুল হককে আটক করেছে।
এলাকার ব্যবসায়ীরা জানায়, মেসার্স নুরুল হক ট্রেডার্সের মালিক নুরুল হক দীর্ঘদিন ধরে দাপটের সাথে তার দোকানের পেছনে একটি গোপন স্থানে সরকারি টিন রেখে ব্যবসা করে আসছিলেন। রোববার এলাকার ব্যবসায়ীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল হক ট্রেডার্সে তল্লাশী চালিয়ে ২০ বান্ডল টিন উদ্ধার করে।
ব্যবসায়ী নুরুল হক জানান, তিনি বিএনপি জেলা মহিলাদল সভানেত্রী অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতির চাচাতো ভাই।
রোববার রাত ৭টা পর্যšত এ ব্যাপারে কোন মামলা হয়নি কিংবা ব্যবসায়ী নুরুল হককে গ্রেফতার দেখানো হয়নি।
