২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

এলাকাবাসী শহরতলির চারমাথা এলাকা থেকে রোববার পাইপগান ও গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী দেওয়ান রাশেদ হিরাকে (৩০) আটকের পর পুলিশে সোপর্দ করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এলাকাবাসী জানায়, শহরতলির শৈলার পাড়ার মতিয়ার রহমানের ছেলে হিরা দীর্ঘদিন ধরে চারমাথা এলাকায় চাঁদাবাজি করে আসছে। বেলা আড়াইটার দিকে সে ওই এলাকায় চাঁদা নেয়ার জন্য গেলে এলাকাবাসী তাকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তার বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।