২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

রাজধানীর উত্তরা থানাধীন আশুলিয়ায় রোববার সকালে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ডাকাতরা কুপিয়ে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবির লিলি (৩৫) ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। ডাকাতরা তার কামারপাড়া ইউনিয়নের রাজাবাড়ি এলাকার বাড়ি থেকে নগদ ছয় লাখ টাকা এবং আড়াই লাখ টাকা মুল্যের স্বর্ণালংকার নিয়ে যায়।

পুলিশ ডাকাতি ও হত্যার সাথে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে।

৮/১০ জনের একটি ডাকাতদল বাসার জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে রাখে। মুখোশধারী ডাকাত দলের একজনকে চিনে ফেলায় ডাকাতরা লিলিকে হত্যা করে।

নিহতের এক আত্মীয় আওয়ামী লীগ নেতা মুরাদ জং সাংবাদিকদের জানান, লিলি যে বাড়িতে থাকতো তার মালিকের ছেলে এই ডাকাত দলের সাথে জড়িত।

তিনি আরও জানান, লিলির স্বামী মোজাম্মেল হোসেন ভুইয়া এভেনটিস ফার্মাসিউটিক্যালস’র মেডিকেল অফিসার যিনি ঘটনার সময় অফিসের কাজে রংপুরে অবস্থান করছিলেন।

লিলির পিতা হুমায়ুন কবির বাদি হয়ে উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।