নির্দিষ্ট সময়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধানমšত্রী
প্রধানমšত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে রাজাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত ৫ বছরে দেশের কোনও কাজ করেনি। আগামীতে তাদের কোনও ভরসা নেই বলেই তারা কথায় কথায় হরতাল দিচ্ছে। চলন্ত বাস-ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। তারা বিদেশে গিয়ে দেশ স¤র্পকে বিভিন্ন মিথ্যাচার করছে।
প্রধানমন্ত্রী বিরোধী দল আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, তারা সব কিছুতে ব্যর্থ হয়ে এখন লেগেছে তত্ত্বাবধায়ক সরকারের পেছনে। তারা এ প্রক্রিয়া বন্ধ করে নির্বাচনকেই বন্ধ করতে চায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে তাই আগামী নির্বাচনও এ সরকারের অধীনেই হবে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি স¤পর্কে প্রধানমšত্রী বলেন, একটি দল বলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা বলতে চাই, কৃষকদের ফসলের মূল্য না দিলে তারা উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলবেন।
দেশের আইন-শৃংখলার উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর এখন আইন-শৃংখলা পরিস্থিতি খুবই ভাল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তাই বিদেশীরা বিনিয়োগ করায় দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর দেশের যা উন্নয়ন হয়েছে, গত ৩৪ বছরে তা হয়নি। আমরা জনকল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী । আগামী পাঁচ বছর এভাবে এগিয়ে গেলে বিদেশী সাহায্য ছাড়াই আমরা দেশ চালাতে পারবো।
রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির সভাপতি ওমর ফারুক খাঁন, সাধারণ স¤পাদক মাহবুব আলম শাহীন, আবদুল মজিদ, হাসান জাহিদ হেলাল, হাজী ইজান আলী, ইব্রাহিম হোসেনস, ডা. ফজলুর রহমান, লাভলী রহমান ও রেজাউল হক।
এর আগে দুপুরে প্রধানমšত্রী শহরে ঠনঠনিয়া এলাকায় এসেনসিয়াল ড্রাগ্স কো¤পানী লিমিটেডের (ইডিসিএল) দ্বিতীয় ইউনিট ‘সেফালো¯েপারিন’ প্রকল্পের ভিত্তি প্র¯তর স্থাপন করেন। বেলা ১টায় প্রধানমšত্রী বগুড়া শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্র¯তর স্থাপন করেন। পরে তিনি সদর উপজেলার সাবগ্রাম, রাজাপুর, গোকুল, নামুজা ও নুনগোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
