নওগাঁয় হত্যা ও বোমা হামলা মামলায় ড. গালিবের জামিন না মঞ্জুর
জেলার রানীনগর থানায় চরমপন্থি ইদ্রিস আলী খেজুর হত্যা ও পোরশা থানার ব্র্যাক অফিসে বোমা হামলা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ও আহলে হাদিস আন্দোলনের আমীর ড. আসাদুল্লাহ আল গালিব ও তার ৩ সহযোগীর জামিন আবেদন আদালত না মঞ্জুর করেছে।
নওগাঁ জজ আদালতে দুটি মামলারই শুনানি শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল হাকিম তাদের জামিন আবেদন নাকচ করে দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি জয়নাল আবেদীন মিন্টু ও আসামী পক্ষে এ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল। শুনানির সময় ড. গালিব ও তার সহযোগীদের আদালতে হাজির করা হয়নি।
