২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাক ভর্তি ভারতীয় শাড়ী উদ্ধার

বরিশালের গৌরনদী কসবা মসজিদ এলাকা থেকে পুলিশ শনিবার সন্ধ্যায় এক ট্রাক ভারতীয় শাড়ী উদ্ধার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এগুলো বহনের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে ট্রাক চালক চুন্নু ও তার সহযোগী মনু।

জানা যায়, ভূষি ভর্তি একটি ট্রাকে তল্লাশী চালিয়ে পুলিশ বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিছ উদ্ধার করে। ট্রাক থেকে কয়েক বস্তা ভূষিও উদ্ধার হয়।

এসব কাপড়ের মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ জানায়।