আখাউড়া সীমান্তে বিডিআর বিএসএফ-এর মধ্যে তুমুল গুলি বিনিময়
জেলার আখাউড়া সীমান্তের কুড়ি পাইকা নামক স্থানে শনিবার বিকালে বিডিআর ও বিএসএফ’র মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
স্থানীয় ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান জানান, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ফকির মোড়া বি.ও.পি বরাবর কুড়ি পাইকা এলাকায় এক চোরাকারবারিকে ধাওয়া করার নামে কয়েকজন বিএসএফ সদস্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে বিডিআর-বিএসএফের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।
এ সময় গোলাগুলির শব্দে আতঙ্কিত গ্রামবাসী অন্যত্র পালিয়ে যেতে শুরু করে।
রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি অব্যাহত ছিল। হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
