জিয়া বিমানবন্দরের কাস্টমস ভবন থেকে এক কর্মচারীর লাশ উদ্ধার
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ শনিবার এক কাস্টমস কর্মচারীর লাশ উদ্ধার করেছে।
নিহত মনিন্দ্র কুমার দাস (৩৫) বিমানবন্দর কাস্টমসে এমএলএসএস হিসেবে কর্মরত ছিল।
পুলিশ জানায়, কাস্টমস ভবনের ছাদে ডিশ এন্টেনার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
নিহতের স্ত্রী মাধবী রাণী বলেন, তার স্বামী গত ১২ এপ্রিল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
হাসপাতাল সূত্র জানায়, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
