২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র মেকাবেলায় আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে জিততে আমাদের বহুমাত্রিক ও নিরন্তর সংগ্রাম করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

রোটারি ক্লাবের শতবর্ষ পুর্তিতে শনিবার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোটারি সেন্টেনিয়াল ডিষ্ট্রিক্ট কনফারেন্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দারিদ্রের বৃত্ত ভেঙ্গে বেরিয়ে আসতে দরিদ্র মানুষের ক্ষমতা বৃদ্ধি, আয়-রোজগারের সংস্থান, শিক্ষার সুযোগ, চিকিৎসা ও বাসস্থান ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর এতে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগেরও সংযোগ ঘটাতে হবে। 

প্রধানমন্ত্রী বলেন, ঔপনিবেশিক আমলের রাজনৈতিক সংস্কৃতি পরিহার করতে হবে। তাহলে দেশে বিনিয়োগ বাড়বে। নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে। উৎপাদন বাড়বে, বাড়বে রপ্তানি এবং সৃষ্টি হবে মানুষের কর্মসংস্থান। ফলে দারিদ্র বিমোচনে ব্যাপক অগ্রগতি সম্ভব হবে।

তিনি বলেন, সামাজিক খাতে আমাদরে উন্নতির প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরনীয় মডেলের মর্যাদা পাচ্ছে। এ সকল সাফল্যের ভাগীদার বেসরকারি সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রী দেশে দেশে সুসম্পর্ক প্রসারে শুভেচ্ছা সফর বিনিময়, মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা  এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য সকল রোটারিয়ানকে অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি নিু পর্যায়ে রেখে আরও দ্রুত ও দক্ষতার সাথে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য জাতীয় পর্যায়ে সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই কাজে স্থানীয় পর্যায়ে সরকারের পাশাপাশি এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে।

প্রধানমন্ত্রী সম্প্রতি অনুষ্ঠিত ভূমিকম্প মহড়ার মতো কর্মসূচি বাস্তবায়নে রোটারি ক্লাবসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রোটারি ক্লাবের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের গভর্নর একেএম সামসুদ্দিন।