থানায় প্রেমিক প্রেমিকার বিয়ে
প্রেমিক প্রেমিকার বিয়ে হয়েছে থানায়। কক্সবাজর জেলার উখিয়া থানা পুলিশ শুক্রবার রাতে ওই যুগলকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে।
পুলিশ সুত্র জানায়, উখিয়া উপজেলার হলদিয়া পালং এলাকার মনিরুজ্জামানের পুত্র আবদুস ছবুর (২৪) একই এলাকার শামসুল আলমের মেয়ে নুর নাহার (১৬) বিয়ে আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে । কিন্তু প্রেমিক আব্দুস ছবুর অন্যত্র বিয়ের চেষ্টা করলে নুর নাহার আদালতের আশ্রয় নেয়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আদালত উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়। তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে শুক্রবার রাতে আবদুস ছবুরকে গ্রেফতার করে।
ওসি উভয় পক্ষের অভিভাবক ও আত্মীয়স্বজনদের বিয়ের প্রস্তাব দিলে তারা সম্মত হলে উখিয়া থানায় ইসলামী শরিয়ত মোতাবেক স্থানীয় ইমামের মাধ্যমে প্রেমিক প্রেমিকার বিয়ে সম্পন্ন হয়।
