কাতারের আমিরের ঢাকা ত্যাগ
কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি দু’দিনের রাষ্ট্রিয় সফর শেষে শনিবার ঢাকা ত্যাগ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সকাল শোয়া ১১ টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে বিদায় জানান।
কাতারের আমির ইতোপূর্বে বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করেন।
