২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমোহনে গৃহবধু এসিডদগ্ধ

জেলার লালমোহন উপজেলার রায়পুর গ্রামে দুর্বৃত্তরা এক গৃহবধুকে এসিডে ঝলসে দিয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আঃ রশিদ সরদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গৃহবধু আফিয়া খাতুনের (৩৫) ওপর এসিড নিক্ষেপ করে। এতে আফিয়ার মুখমণ্ডলসহ ঘাড়ের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

এসিডদগ্ধ আফিয়া জানায়, অসুস্থ শাশুড়িকে টয়লেটে যেতে সাহায্য করার জন্য রাত আনুমানিক ১টার দিকে ঘরের বাইরে এলে আগে থেকে ওত পেতে থাকা দুর্ব্ত্তৃরা তার ওপর এসিড নিক্ষেপ করে।

স্থানীয় এনজিও কোস্ট আফিয়াকে ঢাকায় এসিড সারভাইভার্স ফাউণ্ডেশনে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় লালমোহন থানায় চারজনকে আসামী করে একটি মামলা দায়ের কারা হয়েছে।