২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লামা বাজারে অগ্নিকান্ড, ৬৬ দোকান ও ২০ বসতবাড়ি ভস্মীভূত, আহত ১

বংলা নববর্ষের দিন বৃহস্পতিবার ভোর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকান্ডে জেলার লামা বাজারের ৬৬টি দোকান এবং ২০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে একজন আহত এবং প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

খবর পেয়ে বান্দরবান ফায়ার ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বান্দরবান ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নেভাতে গিয়ে তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছে।

অগ্নিকান্ডের কারণ সম্পর্কে সুস্পষ্ট কোনও তথ্য জানা যায়নি। তবে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।

এদিকে অগ্নিকান্ডের কারণে লামায় আয়োজিত বর্ষবরণের সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

লামা পৌরসভা ইতোমধ্যে পরিবার পিছু ১০ কেজি চাল ও রাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে তৈরি খাবার বিতরণ করেছে।