রাজশাহীতে হাটের ইজারা নিয়ে বিএনপি'র দু'গ্রুপে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া হাটের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্র“পের মধ্যেকার উত্তেজনার প্রেক্ষিতে প্রশাসন শুক্রবার হাটে ১৪৪ ধারা জারি করেছে।
শুক্রবার সকালে হাটের ইজারাদার দুর্গাপুরের বিএনপি নেতা শামসুল ইসলামের পক্ষের লোকজন হাটের টোল আদায় করতে গেলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বাঁধা দেয়। এ নিয়ে সৃস্টি হয় উত্তেজনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন হাটে ১৪৪ ধারা জারি করে।
