২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডি: আরও ২৫ টি লাশ উদ্ধার, মোট উদ্ধার ৫৭, ২য় লিড

সাভারের বাইপাইলে ধ্বসে পড়া বহুতল গার্মেন্টস ভবন থেকে শুক্রবার বিকেল পর্যন্ত আরও ১৫ টি লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে গত দুই দিনে উদ্ধারকৃত ২৫টি লাশসহ মোট ৫৭টি লাশ উদ্ধার করা হলো। শুক্রবার সেখানে পঞ্চম দিনের মতো উদ্ধার তৎপরতা চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাভার প্রতিনধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সাতটি এবং পরে মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ১৮টি লাশ উদ্ধার করা হয়। দু‘দিনে মোট ২৫টি লাশ উদ্ধার করা হয়। শুক্রবার ও বৃহস্পতিবার উদ্ধারকৃত লাশের অধিকাংশই গলে গেছে।

ঘটনার চার দিন পর বৃহস্পতিবার সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের আরও দু’টি দল উদ্ধার কাজে যোগদান করে। এছাড়া স্থানীয় দিনমজুররাও উদ্ধার কাজে অংশ নিচ্ছে।

স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির আরও দু শতাধিক শ্রমিক নিখোঁজ রয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট অনেকের মতে, উদ্ধার তৎপরতার এ পর্যায়ে সেখানে আর কোনও জীবিত শ্রমিকের সন্ধান পাওয়া অসম্ভব। নিখোঁজ শ্রমিকদের স্বজনরাও এখন  তাদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তবে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যেকোনও অবস্থায় তাদের স্বজনদের লাশ ফিরিয়ে নিতে।

রোববার মধ্য রাতে কারখানাটি ধ্বসে পড়ার সময় ৫০০ শ্রমিক কাজ করছিল বলে জানা যায়।