রাঙ্গামাটির চিৎমরমে মারমাদের সাংগ্রাই উৎসবে মুখরিত পাহাড়
পার্বত্য চট্টগ্রামের মারমা উপজাতীয়রা এ বছর চৈত্র সংক্রান্তির সাংগ্রাই উৎসবে ‘পার্বত্য অঞ্চলে মারমা জনগোষ্ঠির শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সহায়তা করুন’- আবেদন জানিয়ে ঐতিহ্যবাহী জল খেলার আয়োজন করে।
শুক্রবার পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের দূর পাহাড় চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মারমা সাংস্কৃতিক সংসদ (মাসাস) আয়োজিত সাংগ্রাই উৎসবে এ আহ্বান জানানো হয়।
মাসাস সভাপতি অংশুসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
উৎসব প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও চিৎমরম ইউপি চেয়ারম্যান থোয়াইচিং মারমা, বোমাং রাজ প্রতিনিধি চহাপ্র“ চৌধুরী (জিমি) ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ঊষাহা রোয়াজা প্রমুখ বক্তব্য রাখেন।
চৈত্র সংক্রান্তি উপলক্ষে মারমাদের সাংগ্রাই পর্বে জল উৎসবে মারমা তরুন-তরুনীরা একে অপরের প্রতি পানি ছুঁড়ে প্রেম নিবেদন করে থাকেন।
জনশ্র“তি রয়েছে, বহুবছর আগে প্রচলিত এই উৎসবের মাধ্যমে মারমা তরুন-তরুনীরা বর কনে বেছে নিতে পারতেন।
