শনিবার লাঙ্গলবন্ধে শুরু হচ্ছে পূণ্য স্নান
হিন্দুধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব শনিবার থেকে জেলার লাঙ্গলবন্দে শুরু হচ্ছে। আদি ব্রহ্মপুত্র নদে সকাল ৬টা ৪৯ মিনিট ২৪ সেকেণ্ডে স্নান শুরু হয়ে রোববার সকাল ৮টা ৫২ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত চলবে।
হাজার হাজার ধর্মপ্রান হিন্দু ধর্মাবলম্বী এই স্নানে অংশ নিতে শুক্রবার থেকেই øানস্থলে জমায়েত হতে শুরু করেছে। ভারত ও নেপাল থেকে আসছে পূণ্যার্থীরা।
সাøোৎসব উপলক্ষে নারয়ণগঞ্জ পুলিশ ব্রহ্মপুত্র নদের যেসকল স্থান অবৈধ দখলে রয়েছে তা দখল মুক্ত করেছে। ঘাটগুলোও সংস্কার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ কন্ট্রোলরুম, পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাবার পানি ও চিড়া, গুড়, খিচুড়ি, বিস্কিট সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ১৩ ঘাটে øান চলবে। এছাড়াও ১১টি মন্দিরে বিশেষ পুজার ব্যবস্থা রয়েছে।
øান উপলক্ষ্যে তিন দিনের মেলা বসেছে যাতে ইতোমধ্যেই পসার সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
তবে ব্রহ্মপুত্র নদে পলি জমে যাওয়ার কারণে পূর্ণ্যার্থীদের সমস্যা হতে পারে বলে আয়োজকরা আশঙ্কা করছেন।
