চট্টগ্রামে পুলিশ লাইনের ছাদ ধসে ৪ পুলিশ আহত
নগরীর দামপাড়া পুলিশ লাইনে শুক্রবার দুপুরে পুলিশ ব্যারাকের দোতলার ছাদ ধসে পড়লে চার পুলিশ সদস্য আহত হয়।
দোতলা এ ব্যারাক ভবনটিতে প্রায় দুশো ট্রাফিক পুলিশ সদস্য বসবাস করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটায় ছাদ ধ্বসে পড়ার সময় ২৫/৩০ জন পুলিশ টিভি দেখছিল।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাইনের রিজার্ভ ইন্সকপেক্টর জাকির হোসেন বিডিনিউজকে বলেন, ‘ঘটনা তেমন বড় কিছু নয়। এ জন্য পুলিশদের অন্যত্র সরিয়ে নেয়ার কোন প্রয়োজন নেই।’
