২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব জুরাইনে ব্যবসায়ী খুন

রাজধানীর পূর্ব জুরাইনের এক মুদি দোকান ব্যবসায়ীকে বৃহস্পতিবার রাতে জবাই করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 03:29 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

একটি সুত্র জানায়,রুস্তম আলির পুত্র মুদি দোকান ব্যবসায়ি জালাল উদ্দিন (৩০) তার ১৬৮ পূর্ব জুরাইন বাসা থেকে বৃহস্পতিবার রাত ১১টায় বের হয়ে যাওয়ার পর আর ঘরে ফিরে আসেনি। শুক্রবার সকাল সাড়ে সাতটায় পূর্ব জুরাইন কমিশনার রোডে গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

নিহতের লাশ মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।