লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার মধ্যরাতে এক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছে।
নিহতরা হলো, রায়পুর উপজেলার উত্তর রাখালিয়া গ্রামের আহসান হাবিব টিপু(২৫) এবং জেলা শহরের বাঞ্চানগরের শিপন(২৪)।
স্থানীয় সুত্র জানায়, রায়পুর অভিমুখি ঢাকা এক্সপ্রেসের একটি চেয়ারকোচ রাত একটায় দুই বন্ধুসহ মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে টিপু নিহত হয়। অপর আরোহী শিপনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
