২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমায় নায়ক হচ্ছেন সৌরভ

যখন ক্রিকেট জীবনে চলছে দু:সময় তখনই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ভারতের ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ব্যাটে রানের খরা, ছয় ম্যাচ বহিষ্কার এ সব কিছুর পরও সৌরভ বাংলা সিনেমার জনপ্রিয় ধারার পরিচালক হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘একার সংসারে’ ছবিতে অভিনয় করবেন বলে চুক্তি সই করেছেন।

পরিচালক হরনাথ চক্রবর্তী বিডিনিউজের সাথে এক সাক্ষাতকারে বলেন, সৌরভ এই ছবিতে নিজের ভূমিকাতেই অভিনয় করবেন। ছবিটি একজন ক্রিকেটারের জীবনের ওপর ভিত্তি করে বানানো হচ্ছে।

ব্যস্ত ক্রীড়াসূচীর কারণে সৌরভ এতদিন সময় দিতে পারছিলেন না বলে জানিয়েছেন তিনি। এই ছবিতে সৌরভ গাঙ্গুলির বাবার ভূমিকায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অগ্নিনির্বাপন দপ্তরের মন্ত্রী প্রতীম চ্যাটার্জি।

সিনেমার কাহিণী সম্পর্কে যা জানা গেছে তা হলো, নায়িকা বড় লোক বাবার একমাত্র মেয়ে একজন উঠতি ক্রিকেটারের প্রেমে মগ্ন। কিন্তু নারাজ নায়িকার বাবা। শেষ পর্যন্ত প্রেমেরই জয় হয়। উঠতি ক্রিকেটার একদিন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক হয়। সৌরভ গাঙ্গুলি উঠতি ক্রিকেট তারকা অর্থাৎ নায়কের চরিত্রে অভিনয় করবেন।

এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সন্দ্বীপ পাতিল, কিরমানি এমনকি গাভাস্কারও অভিনয় করেছেন। কিন্তু সৌরভই প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করছেন।