পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী লঞ্চঘাট সংলগ্ন জঙ্গলের পাশ থেকে কলাপাড়া থানা পুলিশ বুধবার সকালে অজ্ঞাত (৭০) এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে।
লঞ্চঘাটের লোকজন লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। দু’দিন আগে ওই বৃদ্ধ বালিয়াতলী আসে বলে স্থানীয়রা জানায়।
