২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামোগত বাধা, আমলাতান্ত্রিক জটিলতা ও আর্থিক সহায়তার অভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাধাগ্রস্ত হচ্ছে

মাত্রাতিরিক্ত আইনি জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত বাধা এবং অর্থিক সহায়তার অভাব এখনও পর্যন্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য বড় ধরনের বাধা হিসেবে কাজ করছে বলে মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সেমিনারে আরও বলা হয়, কর এবং কাস্টমসের প্রশাসনিক জটিলতা ও অতিরিক্ত কর এবং পরিকল্পনাহীনতা এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করছে।

বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোগে আয়োজিত ২০০৫ সালের শিল্পনীতির আলোকে ক্ষুদ্র উদ্যোক্তা অন্বেষণ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান, বিসিক’র সাবেক সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন, বিআইডিএস’র গবেষক ড. জায়েদ বখত ও সিপিডি’র মোস্তাফিজুর রহমান।

আলোচকরা বলেন, পরিকল্পনার সামঞ্জস্যহীনতা, পর্যাপ্ত তথ্য ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবের কারণে আগ্রহী উদ্যোক্তারা এ শিল্পে বিনিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে।

তারা আরও বলেন, বর্তমান নীতিসমূহ ব্যবসা ও বিনিয়োগ সহায়ক নয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ বলেন, আধুনিক উদ্যোক্তা তৈরিতে আমাদের বর্তমান শিল্পনীতি থেকে বেরিয়ে আসতে হবে।