২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ অয়োজিত নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান আগামী ১৩ এপ্রিল

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফিলিপাইনের সংসদ কর্তৃক কংগ্রেশনাল মেডেল অব এ্যাচিভমেন্ট এওয়ার্ডে ভূষিত করায় আগামী ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছে আওয়ামী যুবলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

এই সম্বর্ধনা অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহন করবেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, বিচারপতি কেএম সোবহান, জিল্লুর রহমান এমপি, ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদ, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাহবুবে আলম,ঢাকা বিশ্বাবদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংবাদিক কামাল লোহানী, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও প্রমুখ।