২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের কুলখানি অনুষ্ঠিত

সাবেক স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের কুলখানি সোমবার বাদ আসর মরহুমের এলিফ্যান্ট রোডের বাসায় অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মান্নান দীর্ঘদিন রোগভোগের পর গত ৬ এপ্রিল মারা যান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমদ, বেগম মতিয়া চৌধুরী ও মোজাফ্ফর হোসেন পল্টু, গণফোরামের ড. কামাল হোসেন, ওয়ার্কাস পার্টির নেতা ফজলে হোসেন বাদশা এবং অন্যান্য রাজনৈতিক নেতারা কুলখানিতে উপস্থিত ছিলেন।

মরহুমের পরিবারের সদস্যরা কুলখানিতে অংশগ্রহণকারী এবং সমবেদনা প্রকাশকারীদের প্রতি তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে, ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতি তাদের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান স্মরণে জাতীয় প্রেসক্লাবে আগামী ১৯ এপ্রিল এক আলোচনা সভার আয়োজন করেছে। বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।