২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীন ফোনের এখন ত্রিশ লাখ গ্রাহক

গ্রামীণ ফোন লিমিটেড আরেকটি মাইল স্টোন পার করেছে। তাদের গ্রাহক সংখ্যা এখন তিন মিলিয়নে এসে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

গ্রামীণ ফোনের প্রধান নির্বাহি কর্মকর্তা এরিক অ্যাস সোমবার  বলেন, এটা আসলেই আনন্দদায়ক। তিন মিলিয়ন গ্রাহক হওয়ায় আমরা সত্যিই আনন্দিত।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের গ্রাহক সংখ্যা অনেক বেড়েছে এবং আমাদের কমিটমেন্ট অনুযায়ী সম্মানিত গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে কাজ করে চলেছি।

গ্রামীণ ফোন ১৯৯৭ সালে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে।

তারা ছয় বছরে ২০০৩ সালে তাদের গ্রাহক সংখ্যা দশ লাখে উন্নীত করে। মাত্র এক বছরে ২০০৪ এর আগস্টে তাদের গ্রাহক সংখ্যা বিশ লাখে পৌঁছে যায়। আর এর মাত্র ছয় মাস পর গ্রাহক সংখ্যা ত্রিশ লাখ স্পর্শ করেছে।

নরওয়ে ভিত্তিক বিনিয়োগকারী কোম্পানি টেলিনরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের টেলি যোগাযোগের ক্ষেত্রে সবচে বড় কোম্পনি হিসেবে গ্রামীণ ফোন মেবাইল ব্যাবহারকারীর সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শুরুর পর থেকে গ্রামীণ ফোন দেশের সবচে বেশি এলাকায় নেটওয়ার্ক বি¯তৃত করতে পেরেছে। এই বছরের মধ্যে তাদের বর্তমান নেটওয়ার্ক জনসংখ্যার ৫৫ শতাংশ থেকে  ৮০ শতাংশে উন্নীত করবে বলে তারা পরিকল্পনা করেছে।