২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ডাকাতি: নৈশ প্রহরী নিখোঁজ

রাজধানীর উত্তরা এলাকায় রোববার গভীর রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ডাকাতির পর থেকে ঐ এলাকার একজন নৈশপ্রহরী নিখোঁজ রয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী জানায়। এলাকাবাসী আশঙ্কা, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ঐ নৈশপ্রহরী ডাকাতদের ধাওয়া করে। ফলে ডাকাতরা তাকে ধরে নিয়ে হত্যা করেছে। তবে পুলিশ এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি।

উত্তরা থানায় যোগাযোগ করা হলে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বিডিনিউজকে এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নৈশপ্রহরীর নিখোঁজ হওয়া এবং ডাকাতির ঘটনা তদন্তে ঘটনস্থলে গেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে এলাকাবাসী ও পুলিশ জানায়, আনুমানিক রাত ২টার দিকে ৮/৯ জনের ডাকাতদলটি উত্তরার আশকোনার জনৈক মমতাজ উদ্দিনের ৬৪ নম্বরের বাসায় প্রবেশ করে। ডাকাতদল ঘরের সবাইকে একটি কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাত হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয় নাই।