চট্টগ্রামে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন অন্য একজনের ১৪ বছরের জেল
জেলার ফটিকছড়ির একটি অপহরণ ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীন ও অপর একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম রোববার এই রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ এর ৭ ও ৯ (১) ধারায় পৃথক দুটি মামলার প্রধান আসামী কোরবান উদ্দিনকে যাবজ্জীবন ও অপর আসামী ইসলামকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।
২০০২ সালের ৯ নভেম্বর ফটিকছড়ি স্কুলের নবম শ্রেনীর এক ছাত্রীকে অপরাধীরা স্কুলে যাওয়ার পথে অপহরণ করে ধর্ষণ করে। এ ব্যাপারে ২০০২ সালের ১১ নভেম্বর ধর্ষিতার মা বাদি হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর আওতায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত আসামী কোরবান কারাগারে আটক থাকলেও অপর আসামী ইসলাম এখনও পলাতক।
