২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারবাসের এ৩৮০কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে নতুন সুপার জেট চালু করতে যাচ্ছে বোয়িং

এয়ারবাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কয়েক সপ্তাহের মধ্যে বোয়িং তাদের বোয়িং ৭৪৭’র নতুন ভার্সন ৭৪৭ এ্যাডভান্সড ছাড়তে যাচ্ছে। এ ধরনের বিমানের ক্রেতা তালিকার শীর্ষে রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

কয়েক সপ্তাহের মধ্যে ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের এ৩৮০ বিমান চালু করার পরিকল্পনা এয়ারবাসের এর সাথে বোয়িং এর বানিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে তুলবে। এটি চালু হলে ৭৪৭ হবে সবচেয়ে বৃহৎ যাত্রীবাহী বিমান।

এতে আমেরিকান ও ইউরোপীয় এয়ারক্রাফট প্রস্তুতকারকদের মধ্যে জ্বালানি যুদ্ধ আরও বেড়ে যাবে। ইউরোপীয় ট্রেড কমিশনার পিটার ম্যানডেলসন এবং মার্কিন ট্রেড কমিশনার রবার্ট জোলিকের মধ্যে আলোচনার পর এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যস্থতায় এ সমস্যা নিরসনে আরও বেশি সময় লাগতে পারে।

এক যুগেরও বেশি সময় ধরে বোয়িং ৭৪৭’র নতুন ভার্সন চালুর পরিকল্পনা করছিল। কিন্তু এয়ারবাসের পথ নিষ্কটক রাখতে এ৩৮০ চালু করতে বিমান সংস্থাগুলো খুব একটা আগ্রহ দেখায়নি।

এ৩৮০ চালু করার ফলে যাত্রীবাহী বিমান ৭৪৭ এর বিক্রি অনেকটা কমে গেছে। তবে এর পরেও বোয়িং যে ৭৪৭’র অর্ডার একেবারেই পাচ্ছে না তা নয়। বোয়িং তাদের পরিকল্পনা নতুনভাবে সাজাতে না পাড়লে আগামীতে ৭৪৭’র উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

ব্রিটিশ এয়ারওয়েজ’র এক সূত্র জানায়, তারা নতুন এয়ারক্রাফট নিয়ে বোয়িং’র সাথে কথা বলেছে। ব্রিটিশ এয়ারওয়েজ নতুন এ এয়ারক্রাফটের অর্ডার দিলেও জাপান এয়ারলাইনস ও ক্যাথে প্যাসিসিফ এখনও পর্যন্ত কোনও অর্ডার দেয়নি। তবে এ ব্যাপারে আলোচনা চলছে।

পূর্বের বোয়িং ৭৪৭ যেখানে ৪২০ জন যাত্রী পরিবহনে সক্ষম সেখানে নতুন ৭৪৭ এ্যাডভান্সড ৪৫০ জন যাত্রী বহন করতে পারবে। প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের এ৩৮০ বহন করবে ৫৫০ জন।

সূত্র জানায়, ১৩ জুন প্যারিসে শুরু হওয়া প্যারিস এয়ার শো’তে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হতে পারে।

অন্যদিকে জানুয়ারিতে এয়ারবাস এ৩৮০ চালুর যে ঘোষণা দিয়েছিল প্যারিস শোতে তা প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন এয়ারবাসের কর্মকর্তারা।

সূত্র আরও জানায়, এয়ারবাস এখনও তাদের এ৩৮০ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে এবং এপ্র্রিল নাগাদ কাজ শেষ হবে আশা করছেন তারা।

তবে বোয়িং’র এক সিনিয়র কর্মকর্তা জানান, তারা ৭৪৭ এ্যাডভান্সড চালু করবেন এটা সত্যি। কিন্তু প্যারিস শো’তেই এ ব্যাপারে ঘোষণা দেওয়ার মতো কোনও পরিকল্পনা তাদের নাই।