মহেশখালীতে কাঠ কুড়াতে গিয়ে কিশোর খুন
জেলার মহেশখালীর হোয়ানক ইউনিয়নে করইবনিয়ার পাহাড়ি অঞ্চলে কাঠ কুঁড়াতে গিয়ে নির্মমভাবে খুন হয়েছে কিশোর করিম উল্লাহ (১০)। শনিবার সকালে এলাকার চিংড়ী প্রকল্পের মোহাম্মদ সোলাইমান নামক এক ব্যক্তি তাকে বেদম প্রহার করলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে এবং রাতে মারা যায়।
রোববার দুপুরে পুলিশ করিমের লাশ উদ্ধার করে। হত্যাকারী পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের লেদু মিয়ার ছেলে করিম উল্লাহ (১০) তার ৩ ভাইকে নিয়ে ওই এলাকায় কাঠ কুড়াতে যায়। এসময় পার্শ্ববর্তী রাজুয়ারঘোনা এলাকার আবদুল হামিদের পুত্র মোহাম্মদ সোলাইমান ৩ কিশোরকে আটকে ফেলে এবং বেধড়ক পেটায়। করিম উল্লাহ (১০) ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। তার অপর দুই ভাইও আহত হয়। আহত ২ ভাই করিমউল্লার অজ্ঞান অবস্থার কথা পরিবারে জানালে তাদের মা গুরুতর আহত আবস্থায় তাকে বাড়িতে নিয়ে যায়। রাত ৮ টায় করিম উল্লাহ যন্ত্রনায় ছটফট করতে করতে মারা যায়।
ঘাতক সোলাইমান ১৯৮৫ সালের ১১ নভেম্বর করইবনিয়া চিংড়ীঘোনা দখল করতে গিয়ে ৩ ব্যক্তিকে হত্যা করেছিল বলে এলাকাবাসী জানায়।
