২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ৩, আহত ২

নরসিংদীতে রোববার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত ও ২ জন আহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

জেলার সদর উপজেলায় বাবুরহাট বাজার সংলগ্ন ভগিরতপুর গ্রামের ব্যাবসায়ী মনির হোসেন (৪০) নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

অপর ঘটনায় সকাল ১১ টায় শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার চিনি ঘোষের স্ত্রী মনিকা ঘোষ (৪০) কাপড় রোদে দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে ওই বাড়ির ভাড়াটিয়া উকিল রানী ঘোষ (৬২), বাসনা রানী ঘোষ (৪৫) ও পুষ্প রানী শীল (৫০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিলে তারা মাটিতে লুটিয়ে পড়ে।

আহতাবস্থায় তাদেরকে সদর হাসপাতালে নেয়ার পথে মনিকা ঘোষ ও পুষ্প রানী শীল মারা যায়।

এ ব্যাপারে নরসিংদী সদর থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।