২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ হাতে প্রেমিকার অনশন

বিয়েতে ব্যর্থ হয়ে অবশেষে প্রেমিকের বাড়ির সামনে এক বোতল বিষ হাতে নিয়ে শুক্রবার থেকে অনশন পালন করছে প্রেমিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামের মিজান মিয়ার মেয়ের সাথে পাশের তারুয়া গ্রামের সামছু মিয়ার ছেলে আলাউদ্দিনের মধ্যে চার বছর ধরে সম্পর্ক চলে আসছে। এরই মাঝে তারা পরপর দু‘বার পালিয়ে বিয়ে করার চেষ্টা করে। কিন্তু পারিবারিক হস্তক্ষপের কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে প্রেমিকা এ অভিনব পন্থা বেছে নেয়। প্রেমিক আলাউদ্দিনের পরিবার তাকে বাপের বাড়িতে পাঠাতে চেষ্টা করেও ব্যর্থ হয়।