২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবর থেকে ঢাকার ছয়টি জেলায় স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লানিং কার্যকর হচ্ছে

রাজধানীসহ বৃহত্তর ঢাকার ছয়টি জেলায় অক্টোবরে কার্যকর হচ্ছে স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লানিং। রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা কো-অর্ডিনেশন বোর্ড কর্তৃক স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লানিং এর উপর অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্বকালে যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 05:30 AM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সভায় জনগণের নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাতায়াতের জন্য একটি পৃথক ঢাকা আরবান ট্রান্সপোর্ট পলিসির খসড়া নিয়েও বিস্তারিত অলোচনা হয়। আলোচনা সভায় ঢাকা মহানগরীসহ ছয়টি জেলা নিয়ে সমন্বিত আধুনিক সড়ক যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্বব্যাংকের অর্থায়নে স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লানিং রিপোর্ট প্রণয়নের কাজ সেপ্টেম্বরে সমাপ্ত এবং অক্টোবরে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপিলিটন এলাকার পার্শ্ববর্তী ছয়টি জেলার সড়ক ও মহাসড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিক করে গড়ে তুলতে ২০ বছরের লক্ষ্যকে সামনে নিয়ে দীর্ঘ মেয়াদি এই   স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লানিং বাস্তবায়িত হবে।

আলোচনা সভায় যোগাযোগ সচিব মোহাম্মদ শফিকুল ইসলামসহ ডিটিসিবি, ডিসিসি, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, রাজউক, বিআরটিসিসহ  অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত  ছিলেন।