সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক মহিলা নিহত
সদর উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘেতকোনা গ্রামে শুক্রবার বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মহিলা নিহত হয়েছে। নিহতের নাম তাহেরা বেগম (৫৫)।
ঘেতকোনা গ্রামের তাহেরা বেগম ও চান মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হন ঘেতকোনা গ্রামের মৃত সোনা বক্সের স্ত্রী তাহেরা বেগম ও ছেলে আনোয়ার মিয়া।
গুরুতর আহত তাহেরা বেগম স্থানীয় এক হাসপাতালে মারা যান। অপর আহত আনোয়ার মিয়া সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
