রুপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদে হামলা, ভাংচুর
একদল সশস্ত্র সন্ত্রাসী বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ও সংসদের পতাকা পদদলিত করে।
মুক্তিযোদ্ধারা জানান, মাসিক সভা চলাকালে রাত ১০টায় স্থানীয় সন্ত্রাসী পিস্তল জাহাঙ্গীর ও ওমর আলীর নেতৃত্বে আট দশ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়।
মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই সন্ত্রাসীরা সংসদের জায়গাটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। দখল করতে ব্যর্থ হয়ে তারা এ হামলা চালায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
