২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজিত জনতার খিলগাঁও থানা ঘেরাও

সন্ত্রাসী ধরতে পুলিশের বিতর্কিত অভিযানের প্রেক্ষিতে উত্তেজিত জনতা বৃহস্পতিবার সন্ধ্যায় খিলগাঁও থানা ঘেরাও করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় উত্তেজিত জনতার ওপর পুলিশ হামলা চালায়। তবে হতাহতের খবর জানা যায়নি। সূত্র জানায়, গত ৩ এপ্রিল স্থানীয় একটি মার্কেটে চাঁদা তোলার সময় পুলিশ সন্ত্রাসী পাগলা মনির ও নাসিরকে গ্রেফতার করে। এলাকাবাসী সন্ত্রাসীদের মুক্তি না দেওয়ার দাবি জানান। কিন্তু ২৪ নম্বর ওয়ার্ড কমিশনার নেছারউদ্দিন কাজলের তদবিরে পুলিশ তাদের ছেড়ে দেয়।

মনির ও নাসিরের মুক্তিতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা থানা ঘেরাও করে পুলিশ ও ওয়ার্ড কমিশনারের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।

খিলগাঁও থানার এসআই মিসেস রাফাত এলাকাবাসীর থানা ঘেরাও করার কথা স্বীকার করেছেন। তিনি জানান, প্রতিবাদকারিরা ঘন্টা খানেক পরে থানা এলাকা থেকে চলে যায়।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।