চীনা পর্যটকদের কাছে বাংলাদেশ অন্যতম গন্তব্য
চীনের ভ্রমণপিপাসুদের কাছে বাংলাদেশ অন্যতম গন্তব্য বলে ঘোষণা করেছে সেদেশের কর্তৃপক্ষ।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, সফররত চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বাংলাদেশ - চীন দ্বি-পাক্ষিক সম্পর্কের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে পর্যটন স্থান হিসেবে উল্লেখ করে এই ঘোষণা দেন।
এছাড়া জিয়াবাও চলতি ২০০৫ সালকে বাংলাদেশ-চীন মৈত্রী বর্ষ হিসেবে উল্লেখ করে যথাযোগ্য মর্যাদায় তা উদযাপনের আশা প্রকাশ করেছেন বলে পররাষ্ট্র সচিব জানান।
