২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ইউপি চেয়ারম্যানরা জেলা পরিষদকে বয়কট করছেন

বান্দরবান জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সকল উন্নয়ন কর্মকাণ্ড বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম-এর বান্দরবান জেলা শাখা বৃহস্পতিবার এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।

ফোরাম নেতা হ্রা থোয়াই হ্্রী অভিযোগ করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দীর্ঘ দিন যাবৎ উন্নয়ন কর্মকাণ্ডের নামে ভুুয়া প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে  জনগণের অর্থ আত্মস্যাৎ করে আসছিলো। চেয়ারম্যান-মেম্বারদের বাদ দিয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষ খেয়াল-খুশিমতো এসব করায় জনগণের কাছে  ইউনিয়ন পরিষদগুলো হেয় প্রতিপন্ন হয়েছে।

এসব কারণে ইউনিয়ন পরিষদ ফোরাম জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে তিনি জানান।