২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত ও গ্যাসের প্রকৃত চাহিদা নিরুপণে টেকনিক্যাল অডিট কমিটি গঠনের সিদ্ধান্ত

দেশের বিদ্যুত ও গ্যাসের প্রকৃত চাহিদা নিরুপণে টেকনিক্যাল অডিট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

 সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সময়ে বিদ্যুৎ চাহিদার ভিন্ন ভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করলে কৌশল নির্ধারকদের মধ্যে বিভ্রান্ত দেখা দেয়ায় কমিটি বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।  

জ্বালানি প্রতি মন্ত্রী একেএম মোশারফ হোসেন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিসংখ্যান উপস্থাপনে পদ্ধতিগত ত্র“টির জন্য  অসন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, টেকনিক্যাল অডিট কমিটিতে বিদেশী বিশেষজ্ঞ অর্ন্তভুক্তির সিদ্ধান্তও গ্রহণ করেছে স্থায়ী কমিটি।

জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের উভয় প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি গ্যাসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ফলে দেশের বিদ্যুতখাতে উৎপাদনে গ্যাসের সরবরাহে ঘাটতি নেই। জ্বালানি প্রতিমন্ত্রী আরো জানান, ২০১০ সারের মধ্যে দেশে জ্বালানি উৎপাদনে গ্যাসের কোনও ঘাটতি দেখা দিবেনা।

বৈঠকে জানানো হয় দেশে বর্তমানে ২০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। দেশে মোট ৩৯০০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে  উৎপাদন করা হচ্ছে ৩৭০০ মেগাওয়াট। ।

কমিটির চেয়ারম্যান এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, বিএনপির শামসুজ্জোহা খান, নাজিমুদ্দিন আলম, ইলিয়াস আলী এবং হাবিবুল ইসলাম হাবিব।