২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের নতুন আইজিপি হাদিস উদ্দিন - আপডেট

পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সরকারি এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

আইজিপি এম আশরাফুল হুদার মেয়াদ ৭ এপ্রিল পূর্ণ হওয়ায় হাদিস উদ্দিনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

নতুন আইজিপি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের ক্যাডার সার্ভিসের ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হাদিস উদ্দিন বাংলাদেশ পুলিশের ২৩ তম আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেন।

নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার কাউন্সিলর হিসেবে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে কম্বোডিয়ায় জাতিসংঘ মিশনে ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।

যুক্তরাজ্য থেকে তিনি অপরাধ তদন্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। হাদিস উদ্দিন কম্বোডিয়া, থাইল্যান্ড, সৌদি আরব ও কাতার সহ বেশ কিছু দেশ সফর করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও পুষ্টি বিজ্ঞানে অধ্যয়ন করেন।