২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পিপির একহাজার টাকা জরিমানা

বরিশাল জেলা ও দায়রা জজ মো. সাইফুল আলম বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. মুবিজুর রহমান নান্টুর এক হাজার টাকা জরিমানা করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

আদালত সূত্রে জানা গেছে,  একটি ম্মালার আসামী জামিনে মুক্তির পর পলাতক থাকায় জামিনদার মুজিবুর রহমান নান্টুর বিরুদ্ধে জেলা ও দায়রা জজ জামিনের মুচলেকা ১০ হাজার টাকা আদায়ের জন্য তার মালক্রোকের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে নান্টু জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করলে বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ জামিনের নয় হাজার টাকা মওফুক করে একহাজার টাকা নির্ধারন করেন।