২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ সঙ্গীত প্রতিভার সন্ধানে মিউজিক ভিশনের ‘সিঙ্গার হান্টিং’

অডিও ও ভিডিও নির্মাণ প্রতিষ্ঠান মিউজিক ভিশন তরুণ সঙ্গীত প্রতিভার খোঁজে এই প্রথম এ সময়ের গান নিয়ে দেশব্যাপী বর্ণাঢ্য এক প্রতিযোগিতার আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 04:54 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

প্রতিযোগিতায় প্রতি জেলা থেকে এক জন করে মোট ৬৪ জন শিল্পীকে মনোনীত করা হবে এবং তাদের থেকে সেরা বাছাই করে পুরস্কৃত করা হবে। তাদের গান নিয়ে আউটডোর ভিডিও রেকর্ডিং এবং জনপ্রিয় টিভি চ্যানেলে সাপ্তাহিক অনুষ্ঠান হিসেবে প্রচারিত হবে। তিনটি রাউন্ডে সমস্ত পর্ব নির্মাণ করা হবে এবং এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ীদের নিয়ে হবে ফাইনাল রাউন্ড।

মিউজিক ভিশনের এ সিঙ্গার হান্টিং প্রোগ্রামের বিচারক হিসেবে থাকবেন টেলিফোন ও এসএমএস’এ মতামত পাঠানো দর্শক-শ্রোতারা। অংশগ্রহণকারীদের বয়স ন্যূনতম ১৪ হতে হবে। প্রার্থীকে নিজ অঞ্চলের ২টি জনপ্রিয় লোকগান, ২ টি স্বরচিত বাংলা গান ও নিজস্ব পছন্দের শিল্পীর ২টি বাংলা গানের স্টুডিও রেকর্ড বা সাধারণ রেকর্ডকৃত ক্যাসেট বা সিডির সঙ্গে থ্রি আর সাইজের ১ কপি ছবিসহ সঙ্গীত সংশ্লিষ্টতার বৃত্তান্ত আগামী ১৭ এপ্রিল ২০০৫ এর মধ্যে বাড়ি# ৪/৩, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৫ এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। বিস্তারিত জানতে ফোন করা যাবে ০১৭১১৬৫৮৬৩, ০১৭১১৫২৮৪৭ এবং ০১৮৭০৯৪৪৪০ নাম্বারে।