২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রব্বানী হত্যা মামলার রায় ঘোষণার সময় পরিবারের কেউ উপস্থিত ছিল না

কমোডর (অব.) রব্বানী হত্যামামলার রায় নিয়ে নিহতের পরিবারের সদস্যদের মধ্যে আগ্রহ দেখা যায়নি। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান ও কোরিয়ান ইপিজেড’র (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক কমোডর গোলাম রব্বানী হত্যামামলার রায় ঘোষণা করা হয়।

২০০৪ সালের ১১ এপ্রিল সন্ত্রাসীদের ব্রাশফায়ারে প্রকল্প এলাকায় তিনি নিহত হন। দ্রুতবিচার আদালতের পিপি এড. আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজকে জানান, মামলার কার্যক্রম চলাকালে রব্বানী পরিবারের কোনও সদস্যকে আদালতে দেখা যায়নি। তারা আদালতে কোনও জবাববন্দিও দেননি।

রব্বানী হত্যামামলার বাদি কেইপিজেডের কর্মকর্তা ইঞ্জিনিয়ার এমতাজুল ইসলাম বৃহস্পতিবার আদালতে হাজির থাকলেও মামলার রায়ের ব্যাপারে কোনও মন্তব্য করেননি।